সকাল বিকাল ভাবি
আমি তোমার কাছে যাব
তোমার কাছে গিয়ে
মনের কথা খুলে কবো
ভাবি আজকে যদি পাই
তবে কাল কি হারাবো।
নদীর কাছে যাই
নদী ঢেউ তুলে চায়
আমি ফুল বাগানে যাই
ফুলেরা পাপড়ি মেলে চায়
তুমি চোখ তুলে কি চাইবে
যখন তোমার কাছে যাবো।
একা একা ঘরে
কেন থাকিস এমন করে
আকাশ এত নীল
তবু মেঘের ছায়া পড়ে
তুমি মুখ ফুটে কি বলবে
যা শুনতে আমি চাইবো।।