Skip to content

Shantanu Biswas

singer | composer | song writer
  • Home
  • Bio
  • Shows
  • Music
  • Videos
  • Photos
  • Contact

Khorkuto

Chatimtola

Record Details

Artist
Shantanu Biswas
Release
2014
Genre
Modern Bengali

Record Tracklist

  1. Chatimtola -:-- / 3:44

থাকো তুমি থাকো জানি ছাতিমতলা
পাগল করা গানের গলা
সকাল সকাল যাই কাজের খোঁজে
ছাতিমতলা পড়ে পথের মাঝে
কাজের ফাঁকে ফাঁকে ছাতিমতলা
পাগল করা ওই গানের গলা।

বন্ধুদের কাছে গল্প বলা, দেখিনি দেখিনি শুধু শুনেছি গলা
নামটাও জানা নেই শুধু অনুভবে
মধুমাধবের দেশে ভ্রমর হবে
অচেনা অদেখা এক চিত্রকলা, পাগল করা গানের গলা।

দেখি রোজ ও ঘরের দরজাটি বন্ধ
শুনলাম লোকমুখে মেয়েটি অন্ধ
কাঁপে দিন কাঁপে রাত অন্ধকারে
সে গান আলোর মত ছড়িয়ে পড়ে
আলোয় ঝলমল ছাতিমতলা, পাগল করা ওই গানের গলা।

Related

Social Media Profiles

  • Facebook
  • LinkedIn
  • Youtube
  1. Akdin Shobai Dukkho Bhule Bolbe Esho Shantanu Biswas 4:33
  2. Dekhechi Shada Kalo Shari Shantanu Biswas 5:04