Skip to content

Shantanu Biswas

singer | composer | song writer
  • Home
  • Bio
  • Shows
  • Music
  • Videos
  • Photos
  • Contact

Khorkuto

Goplo

Record Details

Artist
Shantanu Biswas
Release
2014
Genre
Modern Bengali

Record Tracklist

  1. Goplo -:-- / 4:12

শোন, গল্পটা এখানে শেষ নয়
মানুষের মুখ দ্যাখো দ্রুত বদলে যায়
ভালোবাসা জমকালো পোশাক পরতে চায়
চারপাশে তোমরা যে দেয়াল তুলেছো
সে দেয়াল জীবনের নিদারুণ অপচয়।

যে শিশু জন্মেছে, কাল কী হবে তার
ক্ষোভে বিক্ষোভে দোলে মানুষের সংসার
চারদিকে ব্যর্থতা, ভেঙেপড়া গান শুধু
স্বপ্ন দ্যাখে না কোনো অচিন গাঁয়ের বধূ
গল্প তো গল্প, গল্প জীবন নয়।

মানুষে মানুষে দ্যাখো ভয়ার্ত সংঘাত
কেউ কি বাড়াবে আজ প্রতিশ্রুতির হাত
অদ্ভুত আঁধার দ্যাখো নেমেছে এ’দেশ জুড়ে
আলোর নির্যাস যাচ্ছে দূরে সরে
গল্প তো গল্প, কিংবদন্তী নয়।

Related

Social Media Profiles

  • Facebook
  • LinkedIn
  • Youtube
  1. Akdin Shobai Dukkho Bhule Bolbe Esho Shantanu Biswas 4:33
  2. Dekhechi Shada Kalo Shari Shantanu Biswas 5:04