নও কাছে নও দূরে
কেউ কি বেঁধেছে সুর ভুল করে
চোখ বুজে নাও খুঁজে
ভোরের বাগান ডুবে যাওয়া গান
আঘ্রাণে কোনো নারীর টানে
যেয়ো না যেয়ো না আছে প্রবঞ্চনা।
রোজ যেখানে গান হতো
পদভারে আজও কম্পিত
নদীবিহীন ব্যাকুলতা, তোমাকে ঘিরে যত কথা
তোমার যখন দিনের শুরু, আমার তখন রাত্রি রচনা।
আঘ্রাণে কোনো নারীর টানে
যেয়ো না যেয়ো না আছে প্রবঞ্চনা।
ছিলে তুমি ঘরে বাইরে, নিপুন কোনো অন্ধকারে
তোমার কাছে আসতে যেতে মেশাই কান্না বৃষ্টিতে
এমন করে গভীর চেনা, এমন করেই হয় অচেনা
আঘ্রাণে কোনো নারীর টানে
যেয়ো না যেয়ো না আছে প্রবঞ্চনা।